কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ এ ১২:২৬ PM
কন্টেন্ট: পাতা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ডেপুটি কো- অর্ডিনেটরের কার্যালয়
যুব প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তর
জগন্নাথপুর, ঠাকুরগাঁও।
সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন’স চার্টার)
ভিশন : বাংলাদেশের উন্নয়ন ও গেীরব বৃদ্ধিতি সক্ষম,নৈতিক ও মানবিক মুল্যবোধসম্পন্ন আধুনিক জীবনমনস্ক ও কর্মক্ষম যুব সমাজ।
মিশন : জীবনের সর্বক্ষেত্রে যুবদের প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের প্রতিভার বিকাশ ও ক্ষমতায়ন নিশ্চিত করা।
সুবিধাভোগী : ঠাকুরগাঁও জেলার ৫টি উপজেলা ( ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী, হরিপুর, রাণীশংকৈল) এবং ১৮-৩৫ বছর বয়সী যুব ও যুব নারী।
সেবা সমূহ : দেশের বেকার যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান।
প্রশিক্ষণ সমূহ : ৩ মাস মেয়াদি আবাসিক প্রশিক্ষণ “গবাদিপ্রাণি,হাঁস-মুরগি পালন, প্রাথমিক সিকিৎসা,মৎস্য চাষ ও কৃষি বিষয়ক” প্রশিক্ষণ ৬০ জন।
১ মাস মেয়াদি আবাসিক প্রশিক্ষণ ৫০ জন :
ক) গবাদিপ্রাণি বিষয়ক প্রশিক্ষণ কোর্স ।
খ) মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্স ।
গ) হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্স ।
ঘ) কৃষি ও হর্টিকালচার বিষয়ক প্রশিক্ষণ কোর্স ।
ঙ) বিভিন্ন সময়ে চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ কোর্স ।
ভর্তি ফি : ১০০ টাকা ( অফেরতযোগ্য) এবং জামানত ১০০ টাকা (ফেরতযোগ্য)। আবাসিক মাসিক ৪৫০০ টাকা হারে ডাইনিং এ খাবার ভাতা।
ভর্তি বিজ্ঞপ্তি : জাতীয় পত্রিকা, অত্র অফিসের নোটিশ র্বোড, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
মূল্যায়ন : ১ম সাময়িক, ২য় সাময়িক ও চুড়ান্ত পরীক্ষা ক) তাত্ত্বিক খ) ব্যবহারিক গ) অন্যান্য সার্বিক কার্যক্রমের উপর মূল্যায়ন ১০০০ নম্বরের ভিত্তিতে।
ভর্তির যোগ্যতা : ১৮-৩৫ বছর বয়সী যুব ও যুব মহিলা। নূন্যতম ৮ম শ্রেণি পাস। সংশ্লিষ্ট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্তৃক মনোনীত।
আবেদনের সাথে : ক) শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি।
খ) জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের অনুলিপি।
গ) সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে।